1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

নেত্রকোণায় সাঁতারে চ্যাম্পিয়ন হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়

  • প্রকাশ কাল সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৫৫০ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার আয়োজন করা হয়েছে আন্ত:স্কুল সাঁতার প্রতিযোগিতা। ২৪ টি পদক নিয়ে সেরা স্কুল হয়েছে হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়।

সোমবার সকালে মোক্তারপাড়া মাঠ সংলগ্ন পুকুরে জেলার ৯টি স্কুলের ৬০ জন বালক এবং বালিকা অংশ নেয়। বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় বালক এবং বালিকাদের অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৩ এই দুই বিভাগে মোট ১৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৭টি স্বর্ণ, ১০টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ সহ মোট ২৪টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়। ৮টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ নিয়ে রানার্স আপ হয়েছে নেত্রকোণা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নেত্রকোণা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন্নেছা আশরাফ দীনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম তুহিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। সভাপতির বক্তব্যে ক্রীড়া অফিসার জানান, নেত্রকোণা জেলায় সাঁতার এর প্রসারের জন্য জেলা ক্রীড়া অফিস থেকে উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান ১৫ জন বালক এবং ১৫ জন বালিকাদের নিয়ে আগামী ২৫ অক্টোবর থেকে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST