1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ
শিরোনাম
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫

লক্ষ্মীপুর চররুহিতা স্ত্রীর স্বীকৃতি চেয়ে কলেজ ছাত্রীর অনশন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮০ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলাতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন করেছে কলেজ ছাত্রী ফারজা খাতুন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ মিঝি বাড়িতে স্বামী মেহেদী হাসান রাফির বসত-ঘরের সামনে এ অনশন করা হয়।

ফারজা সদর উপজেলার ৫নং পার্বতীনগর ইউনিয়ন এর পালেরহাট নন্দলালপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে এবং রাফি একই উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে।

জানা যায়, রাফি দালাল বাজার ডিগ্রী কলেজে ও ফারজা রায়পুর সরকারি কলেজে এইচএসসি অধ্যায়নরত। দেড় বছর আগে প্রেম পরে এবং ঢাকা কোর্টে বিবাহ করেন। কিছুদিন সংসার করে তারা স্ব স্ব বাড়িতে চলে যায়। এরপর সর্বশেষ দেড় মাস আগে রাফি আবারও ফারজাকে ঢাকা নিয়ে যায়। সেখানেই তাকে রেখে রাফি বাড়িতে চলে আসে এবং ফারজার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়।

এতে ফারজানা চিন্তিত হয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) রাফির বাড়িতে এসে তার স্বীকৃতি দাবি করে। কিন্তু রাফির পরিবার তাকে মেনে নেয়নি। তাই সে রাফির ঘরে সামনে বসে স্ত্রী’র স্বীকৃতি দাবি করে এবং রাফির সাথে দেখা করতে চায়। পরে বিকালে পুলিশ এসে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলে ফারজানা চলে যায়।

ফারজা বলেন, রাফি’র সাথে আমার দেড় বছর আগে বিবাহ হয়েছে। সে আমার সাথে সংসারও করেছে। কিন্তু এখন সে আমার সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। তার বাড়িতে আসলে রাফির পরিবারের লোকজন আমাকে বের করে দিয়েছে। আমি আমার স্বীকৃতি চাই। এ বিষয়ে রাফির পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST