1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

মোঃ আবু সাঈদ হোসেনপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০৫ বার পড়েছে

, স্টাফ রিপোটারঃ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পিপলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষক মো. আবু সাঈদ , উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মোঃ আবু সাঈদ পিপলাকান্দি সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর থেকে ন্যয়,সময় নিষ্ঠা, সততার সাথে দায়িত্ব পালন করায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী খুব আনন্দিত। তথ্য প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে মানসম্মত উন্নত পাঠদান পদ্ধতিতে পাঠদান করায় শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে, পরীক্ষার ফলাফল ভাল হচ্ছে। শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন এ প্রধান শিক্ষক। নিয়মিত মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, শিক্ষক, শিক্ষার্থীদের মনিটারিং করা হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানে। প্রধান শিক্ষক শ্রেষ্ঠ হওয়ায় এলাকায় বইয়েছে আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ।

পিপলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোঃ আবু সাঈদ বলেন, এ ধরনে পুরস্কার পাওয়া সত্যি আনন্দের ব্যপার। শিক্ষার্থীদের নিয়মিত পাঠ মনিটারিং করা, ক্লাস পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা ভাবে দেখভাল করা, ক্লাসে অনুউপস্থিত শিক্ষার্থীদের উপস্থিত করার জন্য নিয়মিত অভিভাবকদের বাড়ি বাড়িতে গিয়ে যোগাযোগ রক্ষা করে বিদ্যালয়ে ছাত্র /ছাত্রীদের উপস্থিতি করে নিয়মিতি করেন তিনি । জাতীয় দিবসগুলি নিয়মিত পালন করা, খেলাধুলাসহ সহপাঠ্যক্রমিক বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান দুলাল বলেন, আবু সাঈদ স্যার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বচিত হওয়ায় আমরা খুশি, তার সাফল্য কামনা করচ্ছি। আগামীতে আরও ভাল করুক এ প্রত্যশা করি, এমন একজন গুনগত মানের শিক্ষক প্রতিটি প্রতিষ্ঠানে হওয়া দরকার ।

হোসেনপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর বলেন, মো. আবু সাঈদ উপজেলা সরঃ প্রাথমিক বিদ্যালয় এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এ সাফল্যে প্রধান শিক্ষকের কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে।

মোঃ আবু সাঈদ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমান পুরুরা গ্রামের সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আমির উদ্দিনের পুত্র।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST