1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই গণতন্ত্র, স্থিতিশীলতা ও ষড়যন্ত্রের রাজনীতি কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১
শিরোনাম

ভৈরবে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৭ বার পড়েছে

)

নিজস্ব প্রতিনিধিঃ

শিক্ষার মান উন্নয়নে কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবের মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১১সেপ্টেম্বর) সকাল ১০ টায় চন্ডিবের মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেনের
সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় ও অভিভাবক সমাবেশে
অভিভাবকগন তাদের স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের যৌথ উদ্যোগে তথ্য আদান প্রদানের ও নিয়মিত স্কুলে পাঠানো উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও উপস্থিত অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি ও মোবাইল ফোনের কুপ্রভাব থেকে রক্ষার জন্য শিক্ষকদের পক্ষ থেকে আহবান জানানো হয়। ছাত্ররা নিয়মিত ক্লাসে আসছে না, পড়ার ক্ষেত্রে মনোযোগী হচ্ছে না এ বিষয়টিও খোজ খবর রাখতে হবে বলে জানান শ্রেনী শিক্ষকরা।

মুর্শিদ মুজীব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাদেক এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে মোঃ ইকবাল হোসেন বলেন, শিক্ষার মানোয়ন্ননে জন্য যত বড় কঠিন সিদ্ধান্ত নেয়া প্রয়োজন সেটা তিনি করবেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিয়মিত ক্লাস করার আদেশ করেন। সকল ছাত্রদের একই ড্রেসে আসতে হবে,নিয়মিত পিটি করতে হবে।এ সময় তিনি অভিভাবকদের সচেতন হওয়ারও পরামর্শ দেন।

উক্ত মতবিনিময় ও অভিভাবক সমাবেশে আরও বক্তব্য রাখেন মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খিজির আহমেদ মুরাদ,৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহেদ আলী, পরিচালনা কমিটির সদস্য মুসাদ্দেক আহমেদ, শ্রেণী শিক্ষক তারেক আহমেদ প্রমূখ।

এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর পিতা-মাতা উপস্থিত থেকে এধরণের যুগোপযোগী সমাবেশ ও মতবিনিময় সভা করায় অভিভাবকদের পক্ষ থেকে স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাধুবাদ জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST