1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

দেখুন ডিম এর ভেতর কি ডিম ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশ কাল রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৮৫ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


নারায়ণগঞ্জ থেকে ছয় ডিম ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫হাজার ডিমবোঝাই পিকআপ ভ্যান।জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস ও দেশীয় অস্ত্র।গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।গ্রেফতাররা হলেন-ডাকাত দলের সরদার মুসা আলী(৪০)নাঈম মিয়া(২৪)শামিম(৩৫)রনি(২৬)আবু সুফিয়ান(২০)ও মামুন(২৪)।পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন,গত শুক্রবার রাতে রূপগঞ্জের ভুলতা গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে র‌্যাব-১১এর একটি দল টহল দিচ্ছিল।এ সময় একটি ডিমবোঝাই পিকআপের সন্দেহজনক গতিবিধি দেখে তাকে থামান র‌্যাব সদস্যরা। তখন পিকআপ থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা প্রকাশ পাওয়ায় তাদের তল্লাশি করা হয়।তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন,আটক দুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে একটি বাসে করে ভুলতা থেকে রূপসী যাওয়ার পথে এশিয়ান হাইওয়েতে ওই ডিমবোঝাই পিকআপের পিছু নেয়।একপর্যায়ে ভুলতা-রূপসী সড়কে পিকআপটির সামনে বাস দিয়ে রাস্তা আটকে পিকআপের গতিরোধ করে টার্গেট বাস্তবায়ন করে।র‌্যাব জানায়,১০-১২ জনের এই ডাকাত দলটি বেশ কয়েক বছর ধরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ,রূপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় বিভিন্ন মহাসড়কে নিয়মিত ডাকাতি করে যাচ্ছিল।র‌্যাব জানায়, নরসিংদী-সায়েদাবাদ সড়কে চলাচল করা যাত্রীবাহী একটি বাস দিয়ে রাতের বেলা ডাকাতি করে আসছিল চক্রটি।যুব কল্যাণ এক্সপ্রেস লিমিটেড নামে কোম্পানির একটি বাস ব্যবহার করে তারা ডাকাতি করত।মালিক ডাকাতির বিষয়ে না জানলেও এর চালক এবং সহকারী এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।আটক ছয়জনের মধ্যে বাকিরা বিভিন্ন পেশার আড়ালে এই ডাকাতিতে জড়িত।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST