1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

সুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় গবাদিপশুর মৃত্যু

  • প্রকাশ কাল বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩৭২ বার পড়েছে
News
★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-


গাইবান্ধার  সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে আবুল কালাম উদ্যোক্ত হওয়ার ইচ্ছা থেকে একটি ফ্রীজিয়ান জাতের গাভী দিয়ে খামার শুরু করেন।কিন্তু কোন প্রশিক্ষণ না থাকা পল্লি পশু চিকিৎসক  জহুরুল হকের ভুল চিকিৎসায় স্বপ্ন ভেস্তে যায় আবুল কালামের।ভুল চিকিৎসার কারণে মারা যায় গাভীটি।স্থানীয় সূত্রে জানা যায়,ঘগোয়া গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে আবুল কালাম মিয়ার গাভীটি এলার্জীজনিত কারণে অসুস্থ হওয়ায় গত শনিবার(৬আগষ্ট)পল্লি পশু চিকিৎসক  জহুরুল হককে ফোনকলে ডাকেন গাভীটি কে দেখার জন্য।তিনি কালাম মিয়ার বাসায় এসে গোয়ালঘরে প্রবেশ করে গাভীটি কে দেখার পর ইনজেকশন দেওয়ার কথা বলে তখনি কালাম মিয়ার স্ত্রী  করিমন বেগম ইনজেকশন দিতে বাধা দেন এবং অন্য ওষুধ দেওয়ার জন্য বলেন।পরে পল্লি পশু চিকিৎসক জহুরুল হক ১টি ইনজেকশন দেন গাভীটি কে।পরের দিন বিকালে আবার ২টি ইনজেকশন দেন এবং গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ৩টি ইনজেকশন দিলে গাভীটি তার কিছুক্ষণ পর মারা যায়।কালাম মিয়া বলেন,আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে একটি গাভী পালন দিয়ে খামার শুরু করি।আমি সেই গাভীকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। ভাবছিলাম একদিন বড় খামারি হবো, কিন্তু সে স্বপ্ন ভেঙে ছিন্নভিন্ন হয়ে গেল।সব শেষ করে দিল এই ভূয়া চিকিৎসক।গাভীটি প্রতিদিন ১২লিটার দুধ দিত সেটা বাজারে বিক্রি করে সংসার চালাতাম। এখন গাভীটি না থাকায় আমি পথে বসে গেলাম।খোঁজ নিয়ে জানা যায়,পল্লি পশু চিকিৎসক জহুরুল হক ইতোপূর্বেও চিকিৎসা দিতে একাধিকবার ভুল চিকিৎসা দেওয়ায় অনেকের গরু মেরে ফেলেছেন।
অভিযুক্ত পল্লি পশু চিকিৎসক জহুরুল হক বলেন,আমি সঠিক চিকিৎসা দিয়েছি।এতে গরু মরলে আমি কি করবো? 
এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম বলেন,ইতোমধ্যে একটি গবাদি পশু মারা যাওয়ার কথা শুনছি কিন্তু এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।লিখিত অভিযোগ পেলে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST