1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

রংপুর বিভাগে চাহিদার তুলনায় বিদ্যুত সরবরাহ অর্ধেক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৫৮ বার পড়েছে
News
মো:রফিকুল ইসলাম লাভলু,রংপুর প্রতিনিধিঃ-


বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেক থাকায় রংপুর বিভাগের আট জেলায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি(নেসকো)।
নেসকো রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রকৌশলী শাহাদত হোসেন গণমাধ্যমকে বলেন,বিভাগের আট জেলায় চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।এর মধ্যে হাসপাতালসহ জরুরি আরও কিছু জায়গায় সব সময় বিদ্যুৎ-সরবরাহ রাখতে হচ্ছে।ফলে লোডশেডিংয়ের সময়সূচি করা হলেও কিছু কিছু সময় সেটি রক্ষা করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন,আমরা তো বিদ্যুৎ ধরে রাখতে পারছি না,যা পাচ্ছি,তা-ই কোটা করে বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে।নিয়ম করা হলেও এমন অবস্থার মধ্যে আগে কখনো পড়তে হয়নি। তাই সবকিছু মেইনটেন করা সম্ভব হয়ে উঠছে না।এরপরও আমাদের সাধ্যমতো চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,পঞ্চগড় জেলায় গতকাল রাতে বিদ্যুতের চাহিদা ছিল ৭৪মেগাওয়াট।বরাদ্দ ছিল ৪২মেগাওয়াট।আজ দিনে জেলায় বিদ্যুতের চাহিদা ৫৩মেগাওয়াট।মিলেছে ২৯মেগাওয়াট।

পঞ্চগড় জেলায় গতকাল রাতে বিদ্যুতের চাহিদা ছিল ৭৪ মেগাওয়াট।বরাদ্দ ছিল ৪২ মেগাওয়াট।আজ দিনে জেলায় বিদ্যুতের চাহিদা ৫৩মেগাওয়াট।মিলেছে ২৯মেগাওয়াট।একই সঙ্গে গাইবান্ধা জেলায় বিদ্যুতের চাহিদা ২৪মেগাওয়াটের বিপরীতে মিলেছে ১৩মেগাওয়াট।গাইবান্ধা জেলায় প্রতিটি ফিডারের অধীন এলাকায় প্রতিদিন এক ঘণ্টা করে তিনবার লোডশেডিং হওয়ার কথা।তবে দিনে ও রাতে গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় কয়েক দফায় এক ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ থাকছে না।

এদিকে পঞ্চগড় পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে এক ঘণ্টা করে লোডশেডিং স্থায়ী হওয়ার কথা।তবে দিনে কতবার লোডশেডিং হবে,এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।


জাতীয় সংগীত :-

জরুরি হটলাইন :-


  জরুরি হটলাইন

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST