1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

তেলবাহী ট্রেন লাইনচ্যুত কারণে সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪৮৬ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্ধ ছিল।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০মিনিটে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর-হরষপুরের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো: মাজহারুল করিম এবং লোকোশেড ইনচার্জ মো:মনির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান,আখাউড়া থেকে ছেড়ে আসা আপ তেলবাহী ট্রেন-৯৫১টি মুকুন্দপুর ও হরষপুরের মাঝামাঝি স্থানে এসে এর ইঞ্জিন থেকে পেছনের ৬ নম্বর বগির সামনের ২টি চাকা লাইনচ্যুত হয়।এতে করে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।তিনি বলেন,সিলেটগামী ৭১৯নং পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ মো:মনির উদ্দিন বলেন,দুপুর ১টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।তিনি বলেন,বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST