1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

বাদ পড়া নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন-সংশোধন আজ থেকে শুরু

  • প্রকাশ কাল সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৪৭ বার পড়েছে
News অনলাইন ডেস্ক:-

মহামারি করোনাভাইরাসসহ অন্য যেকোনো কারণে বাদ পড়া নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।সেই সঙ্গে ইতিপূর্বে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তথ্য সংশোধনেরও সময়সীমা বাড়ানো হয়েছে।আজ(রবিবার,২২মে)থেকে ফের নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধন শুরু হচ্ছে।আগামী ২০জুন পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনের সুযোগ পাবেন।এ সময়ে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীদের বিলম্ব ফি বাবদ কোনো টাকা দিতে হবে না।এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।এতে বলা হয়েছে,ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে(মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ)২০২১-২২ শিক্ষবর্ষের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিপূর্বে শেষ হয়েছে।কিন্তু করোনা মহামারীসহ অন্য যেকোনো কারণে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া ২২মে থেকে ২০জুন পর্যন্ত নির্ধারণ করা হলো।এ ধরনের বাদ পড়া শিক্ষার্থীদের নতুনভাবে রেজিস্ট্রেশন করাসহ ইতিপূর্বে অনলাইনে দাখিল করা রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন,বিষয় কোড,ধর্ম,লিঙ্গ ও ছবি পরিবর্তনসহ শিক্ষার্থীদের সব তথ্য সংশোধন করার সুযোগ দেওয়া হলো।আরো বলা হয়েছে,উল্লেখিত সময়ের পর কোনো অবস্থাতেই কোনো ধরনের সংশোধন এবং বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না।নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন বা সংশোধন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫জানুয়ারি পর্যন্ত চলে।৯ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST