গফরগাও প্রতিনিধি :
ময়মনসিংহর গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় দূূর্ঘটনাটি ঘটে।
গফরগাও রেলওয়ে ফাড়ির ইনরচাজ আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনের থেকে ছেড়ে ২ শ গজ যাওয়ার আগ মূহুর্তে ট্রেনটির সামনের অংশের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার আলামিন জানান , এই ঘটনা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে। দুপুর ২টার দিকে ময়মনসিংহ ও ঢাকা থেকে দুটি রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করে। ৮ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বিকাল ৫টার উদ্ধার কাজ শেষে পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উদ্ধার কর্মীরা জানাই, জরাজীর্ণ লাইন থাকাই শিবগঞ্জ রেল লাইন ক্রসিং রেল ১ ফুট ভেঙে যায়।তাতে সকল ট্রেন চলাচল ৮ ঘন্টা বন্ধ থাকে। ট্রেন যাত্রী তাতে ভোগান্তির শিকার হয়। উদ্ধার কাজ শেষে সকল ট্রেন চলাচল স্বাভাবিক হয়।