1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত
শিরোনাম

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে শিগগিরই সংলাপে: সিইসি

  • প্রকাশ কাল শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩২৮ বার পড়েছে
News অনলাইন ডেস্ক:-

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে শিগগিরই সংলাপে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ শুক্রবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা জেলার সিনিয়র নির্বাচন অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন,আমরা কাজ করে যাচ্ছি অনেক কাজ আমাদের হাতে রয়েছে।আজকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো।এমন আরও অনেক কাজ রয়েছে।অচিরেই বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হবে।এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।

ইভিএমের সক্ষমতা আরও বাড়ানোর জন্য কী করছে নির্বাচন কমিশন এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন,ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার এবং ইভিএম নিয়ে আরও কিছু সভা সেমিনার করবো।তারপরে আমরা ইভিএম সক্ষমতা বাড়ানোর জন্য চিন্তা করবো।এ মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না।

ইভিএমে ৩০০আসনে সক্ষমতা সম্ভব কি না,জানতে চাইলে তিনি বলেন,এখন বলা সম্ভব নয়।তবে সামনে আলোচনার মাধ্যমে বোঝা যাবে।এ ছাড়া নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে।

সিইসি বলেন,ভোটাধিকার প্রয়োগ কিন্তু এখনো আমাদের নাগরিক দায়িত্ব।দায়িত্ব জিনিসটা একটা মনস্তাত্ত্বিক বিষয়।নির্বাচন হচ্ছে আমি ভোটকেন্দ্রে যাব না,আমাকে কেউ জোর করে নিয়ে যাবে না এটা ঠিক।কিন্তু আমার মধ্যে যদি সঠিক দায়িত্ববোধ টুকু থাকে।এতটুকু বুঝতে হবে আমি পরিচালিত হবো,আমার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো:হুমায়ুন কবীর খোন্দকার।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জেলা প্রশাসক মো:শহিদুল ইসলাম,জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান,জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার,সাভার উপজেলা চেয়াম্যান মুন্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST