1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ
শিরোনাম

জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশ কাল সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৪ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু :
জামালপুরের সরিষাবাড়ীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতামূলক গড়ে তুলতে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, দেয়ালিকা প্রকাশ এবং বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সোমবার (২৯ জুন) সরিষাবাড়ী রানী দিনমণি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।র‍্যালির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বেশি বেশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আব্দুল বারিক।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আব্দুল বারিক বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখন থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে হবে।এ লক্ষ্যেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে।পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা প্রকাশ, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST