রাজ্জাকুন্নাহার সুমী
‘ সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই। ‘
এমনি একটি অন্যরকম ঈদ আয়োজন করেন করিমগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক, মো.সম্রাট জহিরুল ইসলাম।
‘পবিত্র ঈদুল আযহা ‘ র আনন্দ থেকে যেন করিমগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী কেউ বাদ না পড়ে, তাই তিনি নিজের বেতন বোনাসের টাকা দিয়ে এই আয়োজন করেন। ঈদের কিছুদিন আগে থেকেই তিনি তার বিশ্বস্ত কিছু ছাত্র -ছাত্রীকে দায়িত্ব দেন, যেন গোপনে গরীব ও অসহায় শিক্ষার্থীদের নির্বাচন করা যায়।
ফলে তার চৌকস একটি ‘স্টুডেন্ট টিম’ এখানে কাজ করে। এতে কুরবানী দিতে না পারা শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদেরকে এ সহায়তা প্রধান করা হয়।
ঈদের ২য় দিন কলেজ থেকে জহির স্যারের উদ্যোগে একটি ‘স্টুডেন্ট টিম ‘এটি পরিচালনা করে।
সহায়তা গ্রহণকারী ছাত্র -ছাত্রীরা জানায়, স্যারের এ উদ্যোগে তাদের পরিবার অনেক খুশি। স্যারের এ উদ্যোগ যেন প্রসারিত হয় সকলেই স্যারের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে।