1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
শিরোনাম
বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা

কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা

  • প্রকাশ কাল বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬০ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে সংঘটিত হয়েছে ভয়াবহ হামলা। অভিযোগ উঠেছে, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলাকারী প্রতিপক্ষদ্বয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আক্রমণ করে। এ হামলায় গড়াডোবা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জহিরুল ইসলাম, সেকুল ইসলাম, খায়রুল ইসলাম ও ভরাপাড়া কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি ঘটে গত ১ জুন দুপুরের দিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে ঘটে। এ ঘটনায় ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ ফারুক মিয়া, সাব্বির, সাকিব ও সঞ্জু মিয়ার নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাইনুল ইসলাম গংদের ক্রয়কৃত ৭ শতাংশ জমির দখল বুঝে নেওয়া ও দলিল রেজিস্ট্রেশনের বিষয় নিয়ে গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে জমি পরিমাপের প্রস্তুতি চলাকালে অভিযুক্তরা বাধা দেয় এবং একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে তারা সেখান থেকে চলে গেলেও কিছুক্ষণ পর সংঘবদ্ধ হয়ে মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।হামলার সময় প্রধান অভিযুক্ত সঞ্জু মিয়া তার সহযোগীদের উদ্দেশ্যে উসকানিমূলক নির্দেশ দিয়ে বলে, “এই পুলাইনরে ছাড়িস না, আজগুয়া খুন কইরালা।”এরপরই শুরু হয় নৃশংস আক্রমণ।

অভিযোগ অনুযায়ী, ফারুক নামে এক অভিযুক্ত ধারালো রামদা দিয়ে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জহিরুল ইসলামের মাথা ও হাতে পরপর কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। সাব্বির কাতরা দিয়ে সেকুল ইসলামের পেট ও পিঠে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খায়রুল ইসলামকে লক্ষ্য করে চালানো আরেকটি রামদার কোপ তার হাতের আঙুলের হাড় কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। হামলায় বাদী মাইনুল ইসলামও গুরুতর আহত হন।

আহতদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে একজনকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলার পর অভিযুক্তরা ভবিষ্যতে সুযোগ পেলে সবাইকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মামলার বাদী ভরাপাড়া কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম জানান, প্রতিপক্ষ সঞ্জু মিয়ার গংরা আমাদের ওপর অতর্কিত হামলা করে গুরুতর জখম করেছে, মামলা করেছে এবং এখনো আমাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট, তাদের ভয়ে আমরা নিজেদের বসতবাড়ি ছেড়ে অন্যত্র কোনরকম দিনরাত পার করছি।

প্রতিপক্ষের মামলার বাদী ও সঞ্জু মিয়ার কন্যা কাকলী আক্তার মুঠোফোনে জানান, বসতবাড়ির জায়গা নিয়ে মাইনুল ইসলাম গংদের সাথে বিরোধ ছিল বটে কিন্তু ঘটনার দিন শান্তিপূর্ণ গ্রাম্য দরবারে আমিসহ আমার বাবা ও ভাইদের ওপর তারা হামলা করে এতে আমরা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এছাড়াও আমাদের বসতঘর ভাঙচুর সহ লুটপাট করেছে তারা। তাদের বিরুদ্ধে আমরাও মামলা করেছি সুষ্ঠু বিচারের আশায়। তারা আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় সচেতন মহল মনে করেন, সামান্য জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে দু’পক্ষের মধ্যে এ ধরনের সংঘর্ষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কেন্দুয়া থানা পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST