প্রেস বিজ্ঞপ্তি
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখার কাউন্সিল অনুষ্ঠিত।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখায় কাউন্সিল আজ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, জেলা আহ্বায়ক খালেদা আক্তার ,বাসদ কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক এডভোকেট শফীকুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট মাসুদ মিয়া।
কাউন্সিলের মধ্য দিয়ে গুরুদয়াল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো: সজিব মিয়াকে আহ্বায়ক এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রীতিলতাকে সদস্য সচিব করে ৬ সদস্যের কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন : ইসতিয়াক হোসেন, কামরুন্নাহার শ্রাবন্তি, অর্পিতা আক্তার,নাঈম ইসলাম।
কাউন্সিল থেকে আগামী দিনে গুরুদয়াল সরকারি কলেজের ছাত্রদের সংকট নিরসন ও সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির, গণতান্ত্রিক শিক্ষার দাবিতে ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।