1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত স্মৃতির বটবৃক্ষ দুই শতাব্দীর সাক্ষী হারিয়ে কান্নায় ভারী সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকায় চিলমারীর মেয়ে নিলীমা রানী সুমনা কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণের সেন্ড প্রশিক্ষণ মদনে পানি বাড়ায় হারভেস্টার বন্ধ পাকা ধান নিয়ে বিপাকে কৃষক ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের সমাপ্তি তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন নেত্রকোণার খালিয়াজুরী বজ্রপাতে ৩ জনের মৃত্যু নেত্রকোণায় ট্রাক ট্রাক্টর ট্যাংকলরী কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি চন্দন,সম্পাদক সাদ্দাম
শিরোনাম
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত স্মৃতির বটবৃক্ষ দুই শতাব্দীর সাক্ষী হারিয়ে কান্নায় ভারী সুনামগঞ্জ বেলাবোতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের  অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকায় চিলমারীর মেয়ে নিলীমা রানী সুমনা কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণের সেন্ড প্রশিক্ষণ মদনে পানি বাড়ায় হারভেস্টার বন্ধ পাকা ধান নিয়ে বিপাকে কৃষক ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের সমাপ্তি তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন নেত্রকোণার খালিয়াজুরী বজ্রপাতে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:
দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।

আজ সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে বিচারপ্রার্থী-আইনজীবী যৌথ সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নাসিমা তালুকদার মুনমুন, জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, গভর্নমেন্ট প্লিডার (জিপি) এডভোকেট জালাল মো. গাউস, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদুল আলম শহিদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, সিনিয়র আইনজীবী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সর্বত্র বক্তারা একটি বিষয়েই গুরুত্বারোপ করেন— অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড অবিচ্ছেদ্য ভূমিকা পালন করছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST