1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান
শিরোনাম
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়েছে

এমদাদুল হক

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সিভিল সার্জন অফিসে শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যাম্পেইনের লক্ষ্য, প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সাবরিনা মোহনা এবং উদ্বোধন করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। সম্মেলন পরিচালনা করেন সিএস অফিস গাজীপুরের পরিসংখ্যানবিদ মো. আমান উল্লাহ।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন -এমও ডিসি ডা. রুবানা আফসান, ডা. জাসেম ফারহান, এমও, সিএম ডা.সাবরিনা মোহনা, ডব্লিউ এইচও ডা.মাহবুবা সুলতানা, এমও ডা.জামসেদ ফারহান,
সাংবাদিক রেজাউল বারি বাবুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
জেলায় মোট ৯৩৬টি কমিউনিটি এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৩০৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, ২৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে, ২১৯ জন সুস্থ হয়েছে এবং ৫৪ জনের শরীরে হাম পজেটিভ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। এজন্য সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST