1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান
শিরোনাম
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা

গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম

  • প্রকাশ কাল বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়েছে


এমদাদুল হক:


গাজীপুরে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে যৌন হয়রানি এবং প্রতিবাদ করায় তার পিতাকে লোহার চেইন দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আহত পিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার বর্ণনা দেন তার আহত পিতা কলমতার।
বুধবার দুপুরে কলেজ থেকে ফেরার পথে ভিআইপি পরিবহনের একটি বাসে ওঠেন ওই ছাত্রী। অভিযোগ অনুযায়ী, বাসের চালক ও হেলপার শুরু থেকেই তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও যৌন হয়রানি করতে থাকে। একপর্যায়ে মেয়েটি তার বাবাকে ফোন দিয়ে হারিকেন বাস স্ট্যান্ডে থাকতে বলেন।
দুপুর ১টা ১০ মিনিটে বাসটি হারিকেন ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে ছাত্রীটি নামার চেষ্টা করেন। এ সময় হেলপার তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। মেয়েকে বাঁচাতে পিতা কলমতার এগিয়ে গেলে চালকের নির্দেশে হেলপার লোহার চেইন দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত কলমতারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায়। ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিতে চাইলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত চালক ও হেলপার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহেদুজ্জামান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিরাপদ সড়কের দাবিতে যখন আন্দোলন চলছে, তখন খোদ মহাসড়কে চালক-শ্রমিকদের এমন আচরণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST