1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

কটিয়াদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন কৃষিতে ইতিবাচক প্রভাবের প্রত্যাশা

  • প্রকাশ কাল সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ইজিপিপি কর্মসূচীর আওতায় কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কুরহানি বিলের খাল হইতে সিংগুয়া নদী পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। এর আগে তিনি জালালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এবং আচমিতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে হেরিং বোনবন্ড রাস্তার উদ্বোধন করেন ।
সোমবার দুপুরে বনগ্রামে খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচির আওতায় আজ কটিয়াদী উপজেলা’র বনগ্রাম ইউনিয়নে কুরহানি বিলের খাল হইতে সিংগুয়া নদী পর্যন্ত খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হলো। এই খাল খনন কর্মসূচীর মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST