1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
শিরোনাম

পশু প্রেমীরা যেখানে নির্বিচারে প্রাণী হত্যার বিষয়ে সরব-(মুক্ত সংবাদ )

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়েছে

(মুক্ত সংবাদ)

সারা দেশের পশু প্রেমীরা যেখানে নির্বিচারে প্রাণী হত্যার বিষয়ে সরব I ফেইসবুক ও অন্যান্য অন লাইন প্লাটফরম গুলোতে যখন চলছে কিছুদিন আগে খুলনার মাজার প্রাঙ্গণে কুমিরকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খাদ্য হিসেবে জীবন্ত কুকুর প্রদানের বিষয়ে নিন্দা ঠিক সেইসময়ই কিশরগাঞ্জ জেলার তালজাঙ্গা ইউনিয়ন এর অন্তর্গত শাহবাগ গ্রামে বিষ প্রয়োগ করে কুকুর হত্যার মত নিন্দনীয় ঘটনা I জানা গেছে খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে ফেলা হচ্ছে বেয়ারিশ কুকুরগুলোকে I এ বিষয়ে জানতে চাইলে সংবাদদাতা জনাব তাইসির হক বর্তমানে ঢাকায় অবস্থানরত, যিনি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এবং উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ এবং হত্যা রোধে ২০১৯ সালে প্রণীত আইন থাকলেও এলাকায় বিগত বেশ কয়েক বছর ধরে কে বা কারা বিষ প্রয়োগ করে কুকুর হত্যা করে আসছে I গত ৩ /০৪/২০২৬ তারিখে তার সহোদর সামিউল হক যিনি একজন পশুপ্রেমি ও ব্যবসায়ী তাকে জানান, যে শাহবাগ হতে ভাটগাও যাবার সড়কের উপর কে বা কারা একটি মৃত কুকুর ফেলে রেখে গেছে I এই বিষয়ে সংবাদদাতা স্থানীয় মানুষজনকে কল দিয়ে জিজ্ঞাসাবাদ করলেও কেউ কোন তথ্য দিতে রাজী হননি I তিনি মনে করেন বোবা প্রাণী গুলোর প্রতি সাধারণ মানুষের আরও সংবেদনশীল ও দায়িত্ববান হওয়া প্রয়োজন এবং দায়িত্ববান যারা আছেন তাদের উচিত এই বিষয়ে প্রতিবাদী হওয়া I উক্ত ঘটনার বিষয়ে তিনি স্থানীয় সরকার প্রশাসনকে লিখিত আকারে জানাবেন বলে আমাদের জানিয়েছেন এবং আশা করছেন যেন স্থানীয় প্রশাসন আইনের প্রয়োগ সুনিশ্চিত করবার সাথে সাথে যেন প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ নিবারণে কার্যকরী প্রচারণা মুলক বেবস্থা নিবেন I

তাইসির হক
অ্যাডভোকেট
সুপ্রিম কোর্ট, বাংলাদেশ

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST