1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন পানিবন্দি অসহায় মানুষের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিয়োগ বাণিজ্যের অভিযোগ ।‌ রাজারহাটে মাদ্রাসার মানববন্ধন
শিরোনাম

মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের আলোচিত শিক্ষিকা আতিয়া জাহান মৌ (মৌসুমী) হত্যা মামলায় প্রধান আসামি ইউসুফ হায়দার রিফাত (৩৬)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রিফাত শহরের খরমপট্টি এলাকার নাসির উদ্দিন হারুনের ছেলে।
কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শাহ্ কামাল সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে ৭ নভেম্বর দুপুর আড়াইটার মধ্যে যেকোনো সময় কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নিজ বাসায় প্রেমঘটিত কারণে শিক্ষিকা আতিয়া জাহান মৌসুমীকে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে তার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় নিহতের মা কবিতা আক্তার অজ্ঞাতনামা তিনজনকে সন্দেহভাজন আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ইউসুফ হায়দার রিফাতসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামির মধ্যে চারজনকে বেকসুর খালাস দেন। তবে প্রধান আসামি ইউসুফ হায়দার রিফাতের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
রায় ঘোষণার সময় মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ রায়ে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার অবসান ঘটল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST