1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক

পুলিশ পরিচয়ে গভীর রাতে যুবদল নেতার বাড়িতে হানা, তছনছ ও নগদ অর্থ লুটের অভিযোগ

  • প্রকাশ কাল শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা যুবদলের সদস্য শামীম আহমেদ নয়নের বসতঘরে পুলিশ পরিচয়ে প্রবেশ করে আসবাবপত্র তছনছ ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় নারী ও শিশুসহ পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে রাত ২টার মধ্যে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা বসতঘরের শোকেস তছনছ করে সেখানে রাখা আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শিলকুড়িয়া গ্রামের হেলাল শেখের ছেলে শামীম আহমেদ নয়নের বাড়ির সামনে রাত সাড়ে ১১টার দিকে ৫ থেকে ৬ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ডাকাডাকি করে। বাড়ির ভেতরে থাকা নয়নের স্ত্রী সুমাইয়া ইয়াসমিন ও তার শাশুড়ি সামিরন বেগম ভয়ে সাড়া না দিলে অভিযোগ অনুযায়ী তারা একটি টিনের দরজা ভেঙে বাড়ির উঠানে প্রবেশ করে।
পরবর্তীতে সুমাইয়া ইয়াসমিন তার ১৬ মাস বয়সী ছেলে শাদাব আহমেদকে কোলে নিয়ে ঘরের দরজা খুলে দেন। অভিযোগে বলা হয়, ঘরে প্রবেশের পর ওই ব্যক্তিরা বিভিন্ন প্রশ্ন করে ভয়ভীতি প্রদর্শন করে এবং একপর্যায়ে ঘরের শোকেসের ড্রয়ার তছনছ করে নগদ অর্থ নিয়ে যায়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এ সময় অভিযুক্তরা শিশুটিকে কোলে নিতে চাইলে তিনি রাজি হননি। পরে শিশুটিকে আত্মীয় শেফালী বেগমের কাছে রেখে আত্মরক্ষার্থে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার পর এলাকায় ও পরিবারের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
শামীম আহমেদ নয়ন বলেন,“৫ থেকে ৬ জন ব্যক্তি পুলিশ পরিচয়ে আমার বাড়ির টিনের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ঘরের শোকেস তছনছ করে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে যায়। আমার স্ত্রী ও মাকে ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
তার স্ত্রী সুমাইয়া ইয়াসমিন বলেন, রাতে কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে ডাকাডাকি করে। দরজা না খুললে তারা টিনের দরজা ভেঙে ভেতরে ঢোকে। আমার সন্তানকে নিতে চাইলে প্রাণভয়ে পালিয়ে রক্ষা পাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
প্রত্যক্ষদর্শী শেফালী বেগম বলেন,“পুলিশ পরিচয় দেওয়া কয়েকজন লোক শামীমের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ভয় দেখায়। পরে সে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায়।”
স্থানীয় নূরে মদিনা মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলাম জানান,“পুলিশ পরিচয়ে কয়েকজন লোক ওই বাড়িতে এসে ডাকাডাকি ও ভয়ভীতি দেখিয়েছে বলে সকালে শুনেছি। এতে এক নারী শিশুকে রেখে প্রাণভয়ে পালিয়ে রক্ষা পেয়েছে।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন মোবাইল ফোনে বলেন,“ওই এলাকায় একটি ওয়ারেন্ট তামিলের জন্য পুলিশ গিয়েছিল।”

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST