1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক

সরিষাবাড়ীতে ডি জে এস আইডিয়াল স্কুল ও আদর্শ কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জুলারখুপী এলাকায় অবস্থিত ডি জে এস আইডিয়াল স্কুল এন্ড ডি জে এস আদর্শ কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল উৎসবমুখর পরিবেশে প্রকাশ করা হয়েছে।গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়।এ সময় বিদ্যালয় চত্বর জুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ, উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

ডি জে এস আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি জে এস আইডিয়াল স্কুল এন্ড ডি জে এস আদর্শ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম। 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য ছিদ্দিকুর রহমান ছিদ্দিক,মাদারগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও বিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য মেহেদী হাসান চাঁন,উপদেষ্টা পরিষদের সদস্য

মিজানুর রহমান মন্টু,উপদেষ্টা পরিষদের সদস্য

মজিবুর রহমান মুক্তা,বিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু,বীর মুক্তিযোদ্ধা হাকিম, সরকারি শিক্ষক মোঃ আজাদ হোসেন, পরান, পলাশ, আব্দুল্লাহ, বিশাল,সরকারি শিক্ষিকা সাহেরা, আজিয়া, রোজিনাসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

ডি জে এস আইডিয়াল স্কুল এন্ড ডি জে এস আদর্শ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,আজকের এই আনন্দঘন মুহূর্তে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।আজকের ফলাফল তোমাদের এক বছরের অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের বাস্তব প্রতিফলন। তোমাদের এই সাফল্যের পেছনে শিক্ষকদের অক্লান্ত শ্রম ও অভিভাবকদের অব্যাহত সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীকে, যাঁরা নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।এই ফলাফল শুধু নম্বরের হিসাব নয়; বরং এটি আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত মান ও নৈতিক শিক্ষার প্রতিচ্ছবি। 

যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ব্যর্থতা কখনো শেষ নয়; বরং এটি নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। চেষ্টা, ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে সাফল্য একদিন অবশ্যই আসবে—এই বিশ্বাস আমি সব শিক্ষার্থীর মাঝে জাগিয়ে তুলতে চাই।পরিশেষে, আমি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং অভিভাবকবৃন্দের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST