ষ্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের নিকলীতে গতকাল শুক্রবার ভোর রাতে আওয়ামী নেতা ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছেন নিকলী থানা পুলিশ।নিকলী থানার ওসি রফিকুল ইসলাম এর নেতৃত্বে ডেভিল হান্ট – ২ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলা সদরে খরমপট্টির নিজ বাসা থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।
মোহাম্মদ আলী উপজেলার ১নং সিংপুর ইউনিয়ন চেয়াম্যান ও অত্র ইউনিয়ন শাখার আওয়মীলীগের সাধারণ সম্পাদক।গত ২০২৪ সালের ১৮ জুলাই সরকার পতনের আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার অভিযোগে মামলার এজাহারনামীয় আসামী,এছাড়াও জেলার বিভিন্ন থানায় তার নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। মোহাম্মদ আলী ৫ই আগস্টের পর পুলিশকে ফাকি দিয়ে ইউনিয়ন পরিষদের কাজ চালিয়ে আসছিল বলে জাজান এলাকাবাসী।ঘটনার সত্যতা স্বীকার করে নিকলী থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,বর্তমান সময়ে উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে দিকে লক্ষ রেখে নিয়মিত অভিযান চালিয়ে আসছেন,এ অভিযানের অ্ংশ বিশেষ তথ্য প্রযুক্তির মাধ্যমে নজরদারী করে মোহাম্মদ আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।