1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

লিবিয়া থেকে ফের ৩৪৫ জন বাংলাদেশিকে দেশে প্রেরন

  • প্রকাশ কাল শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া থেকে

আফ্রিকার দেশ লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার আটক এবং বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে গমনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ২৪৯ জন এবং বেনগাজি থেকে ৯৬ জনসহ মোট ৩৪৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। তারা বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট UZ222 এবং UZ224-এর মাধ্যমে আজ শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক সকাল ১০:৩০টায় ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন এবং প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিদায় জানান। এ সময় লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। মান্যবর রাষ্ট্রদূত প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর, সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মান্যবর রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের দেশে ফিরে নিজের দুঃখ-দুর্দশার কথা সবাইকে জানিয়ে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জনসচেতনতা এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান। এছাড়া পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। এক্ষেত্রে তিনি দূতাবাস অভিবাসীদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানান।
মান্যবর রাষ্ট্রদূত আরও বলেন, ভূমধ্যসাগরের প্রাণঘাতী পথ থেকে বেঁচে ফিরতে পারা নিঃসন্দেহে দ্বিতীয় জীবনের মতো। আপনারা আল্লাহর অশেষ রহমতে ও সৌভাগ্যের কারণে একটি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। ফলে দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করতে হবে। তিনি বলেন, অবৈধ পথে বিদেশ গমন কখনোই নিরাপদ নয়। এপথে শুধু জীবন নয়, সম্মান, সময় ও অর্থ—সবকিছুই ঝুঁকির মুখে পড়ে। তাই বৈধ পথ, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসনই একমাত্র গ্রহণযোগ্য উপায়।
প্রত্যাবাসনকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ডিরেক্টর জেনারেল অ্যামি পোপ ত্রিপলীর মেতিগা বিমানবন্দরে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রত্যাবাসিতদের খোঁজ নেন। এসময় প্রথম সচিব (শ্রম) এর নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল তাদেরক সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, লিবিয়া স্বেচ্ছায় দেশে গমনে আগ্রহী অভিবাসীদের প্রত্যাবাসনে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দূতাবাস লিবিয়া সরকার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দূতাবাস অভিবাসীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, বহির্গমন ছাড়পত্র এবং জেল-জরিমানা মওকুফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছে। এই ধারাবাহিকতায় দূতাবাস ২০২৩ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত মোট ৮,১৭৪ জন বাংলাদেশিকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে দেশে প্রত্যাবাসনে সহযোগিতা করেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST