1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ
শিরোনাম
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫

হবিগঞ্জে ডিবির অভিযানে ২৮২০ কেজি ভারতীয় অবৈধ জিরাসহ আটক ১

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়েছে

মহিবুর তালুকদার শিবলু,চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ জিরা উদ্ধারসহ ১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে হবিগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে হবিগঞ্জ সদর মডেল থানাধীন লস্করপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের রেলক্রসিং সংলগ্ন স্থান থেকে ৯৪টি বস্তায় মোট ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। এ সময় জিরা বহনকারী ১ জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মোঃ হাবিবুর রহমান (৫৫)। তিনি নওগাঁ জেলা ও থানার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) শামীম মিয়া জানান, অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান রোধে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা সম্ভব হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST