1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

লিবিয়া থেকে ফের ৩১০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন

  • প্রকাশ কাল শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া থেকে

বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী মোট ৩১০ জন বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিতদের মধ্যে মিসরাতা থেকে ১৫১ জন এবং ত্রিপলী থেকে ১৫৯ জন অভিবাসী ছিলেন। লিবিয়া সরকারের সহযোগিতা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মিসরাতা থেকে প্রাত্যাবাসিত অভিবাসীদের ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অক্টোবর ত্রিপলীর সরকারী অভ্যর্থনা কেন্দ্রে স্থানান্তর করা হয়। এ সময় দূতাবাসের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সবধরনের সহায়তা প্রদান করা হয়। প্রত্যাবাসিত অভিবাসীরা আজ ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার আনুমানিক সকাল ১০:০০টায় ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর YI5040-এর মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এটি লিবিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত চতুর্থ বিশেষ চার্টার ফ্লাইট।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব মোঃ রাসেল মিয়া এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। মান্যবর রাষ্ট্রদূত অভিবাসীদের উদ্দেশ্যে বলেন, “লিবিয়ায় বিপদগ্রস্ত ও আটক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবাসনে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে কাজ করে যাচ্ছে।”
মান্যবর রাষ্ট্রদূত বলেন, স্বেচ্ছা প্রত্যাবর্তনে আগ্রহী অভিবাসীদের দেশে পাঠানোর কার্যক্রম ত্বরান্বিত করতে দূতাবাস লিবিয়া সরকারের সহিযোগিতায় গত অক্টোবর মাসে সফলভাবে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় লিবিয়া সরকারের সহযোগিতায় আজকের ফ্লাইটসহ মোট ১,২৩৮ জন বিপদগ্রস্ত বাংলাদেশিকে দেশে ফিরানো সম্ভব হয়েছে। দূতাবাসের সক্রিয় উদ্যোগের ফলে এই অভিবাসীদের জেল ও জরিমানা মওকুফ করে নিরাপদে দেশে পাঠানো সম্ভব হয়েছে।
মান্যবর রাষ্ট্রদূত অভিবাসীদের উদ্দেশ্যে বিশেষ বার্তায় বলেন, “অনিয়মিত অভিবাসন শুধু ব্যক্তির আর্থিক ও মানসিক ক্ষতি ঘটায় না, দেশের সুনামও ক্ষুণ্ণ করে। ফলে সকলকে দেশে ফিরে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সচেতন করার পাশাপাশি পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এছাড়া দেশে ফিরে নতুন জীবন শুরু করা এবং দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে ওঠে দেশের উন্নয়নে অবদান রাখার পরামর্শও দেন।”
বিদায়কালে মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত লিবিয়ার বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও কথা বলেন। এসময় তিনি লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মিসরাতা ও ত্রিপলীর স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টা, পারস্পরিক বিশ্বাস এবং আন্তরিক সমন্বয়ের কারণেই এই মানবিক প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।” মান্যবর রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিক এবং স্বেচ্ছায় দেশে ফিরে যেতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনে লিবিয়া সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, লিবিয়া স্বেচ্ছায় দেশে গমনে আগ্রহী অভিবাসীদের প্রত্যাবাসনে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দূতাবাস লিবিয়া সরকার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দূতাবাস অভিবাসীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, বহির্গমন ছাড়পত্র এবং জেল-জরিমানা মওকুফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছে। এই ধারাবাহিকতায় দূতাবাস ২০২৩ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত মোট ৭,৮২৯ জন বাংলাদেশিকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে দেশে প্রত্যাবাসনে সহযোগিতা করেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST