1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

পাকুন্দিয়া উপজেলা সাংবাদিকতার এক নক্ষত্র এম এ রশিদ ভূইয়া বিদায়

  • প্রকাশ কাল শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়েছে

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নে আগরপাট্টা গ্রামের প্রখ্যাত সাংবাদিক, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব এম এ রশীদ ভূইয়া আর নেই। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
দীর্ঘ কর্মজীবনে তিনি কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পাকুন্দিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ,দৈনিক আজাদ,বাংলা বাজার, দৈনিক আজকের দেশ সহ বিভিন্ন খবরের কাগজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, মহান আল্লাহতায়লা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিন।হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সমানভাবে সক্রিয় এই ব্যক্তিত্ব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরও দীর্ঘদিনের সভাপতি ছিলেন।
শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল অনন্য। আগরপাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বর্ণপদক অর্জন করেন তিনি। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আগরপাট্টা হাফিজিয়া মাদ্রাসার দীর্ঘমেয়াদি সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষাসেবায় ছিল তার উল্লেখযোগ্য ভূমিকা।
তার মৃত্যুতে পাকুন্দিয়া প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান খন্দকার , সাধারণ সম্পাদক এস এম মিনহাজ উদ্দিন , পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এম সাঈদুল ইসলাম , কাশেম শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সৎ সাংবাদিক ও সমাজনন্দিত ব্যক্তিত্বকে হারিয়ে স্থানীয়রা শোকাবিভূত।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST