1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

ফের লিবিয়া থেকে ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফের

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়েছে

ওয়াসিম কামাল

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসিতরা ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৮টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এর নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। মান্যবর রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে তাদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসনের ফলে ব্যক্তির আর্থিক ও শারীরিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজও দুর্ভোগের শিকার হয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করে।
মান্যবর রাষ্ট্রদূত প্রত্যাবাসিত অভিবাসীদের নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করারও আহ্বান জানান। পাশাপাশি দেশে ফিরে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের পরামর্শ দেন এবং এ ক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। মান্যবর রাষ্ট্রদূত আরও বলেন, প্রত্যেক নাগরিক দেশের অমূল্য সম্পদ। বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে গিয়ে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করলে প্রবাসীরা কেবল পরিবারের জীবনমানই উন্নত করেন না, দেশের সুনামও বৃদ্ধি করেন।
মান্যবর রাষ্ট্রদূত প্রত্যাবাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, পূর্ববর্তী সময়ে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আটক অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ ও পরিচয় যাচাই-বাছাইয়ের পর তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ও আইওএম-এর সার্বিক সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST