1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

দুর্গাপুর খাদ্য গুদাম থেকে অনুপযোগী ৮০ মেট্রিক টন চাল উদ্ধার করলেন -ইউএনও

  • প্রকাশ কাল বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়েছে

নিজস্ব সংবাদদাতা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার খাদ্যগুদামে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিম্নমানের খাওয়ার অনুপযোগী আবারোও চাল পাওয়া গেছে। সর্বশেষ মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) দুর্গাপুর উপজেলার খাদ্যগুদাম থেকে ২০ টন নিম্নমানের চাল বের হয়েছে।

এ নিয়ে ওই গুদাম থেকে এ পর্যন্ত এ ধরনের ৮০ মেট্রিক টন চাল বের হলো। নিম্নমানের চাল উদ্ধারের ঘটনায় এরই মধ্যে দুর্গাপুর উপজেলার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনজন বদলি।
জানা গেছে, উপকার ভোগীদের মাঝে চাল নিয়ে অসন্তোষ ও অভিযোগের ভিত্তিতে গত ২৬ আগস্ট আকর্ষিক খাদ্য গুদাম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিন এসময় তিনি লাল তামড়ি চাল সনাক্ত করেন যা মানুষের খাওয়ার অনুপযোগী।

সে প্রেক্ষিতে ভিডাব্লিউবি, টিসিবি, খাদ্য বান্ধব কর্মসূচিতে নিম্নমানের চালের মিশ্রন সনাক্ত করা হয়।

তাৎক্ষনিকভাবে সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দেন। এ ছাড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকেও পৃথক কমিটি করে দেওয়া হয়। কমিটি মঙ্গলবার পর্যন্ত দুর্গাপুর খাদ্যগুদাম থেকে মোট ৮০ মেট্রিক টন খাওয়ার অনুপযোগী চাল বের করেছে।

প্রশাসনের চোখ ফাঁকি দিতে খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম অতীব গোপনে গত ২৮ আগস্ট ১৩২ বস্তা নিন্মমানের চাল খাদ্য গুদাম থেকে সরিয়ে গুদামের নিরাপত্তা পহরি শাহজাহানের বাড়িতে লুকিয়ে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাল উদ্ধার করেন ও রফিকুলকে স্থানীয় সাংবাদিকদের সামনে তলব করলে তিনি তার সংশ্লিষ্ঠ দপ্তরের উর্ধতন কর্মকর্তার পরামর্শে দ্রুতই চাউলগুলো স্থানান্তর করতে ওই বাড়িতে রেখেছিলেন।

স্বীকারোক্তির ফুটেজ, অডিও রেকর্ড, চাউলের ভিডি সাংবাদিকদের নিকট সংরক্ষিত রয়েছে।
এদিকে এ ঘটনার পরে টিসিবি ও সরকার কর্তৃক অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূছীর মাধ্যমে বরাদ্দকৃতরা বর্তমানে ভালো মানের চাল পাওয়ায় এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা।

দেলুয়াবাড়ী গ্রামে হাওয়া বেগম বলেন, আমরা আগে বেশিভাগ সময় কার্ডের মাধ্যমে ইউনিয়নে দেওয়া ৩০ কেজি করে চাল অতি নিম্নমানের খারপ চাল পেতাম। ইউএনও স্যার গুদামে খারপার চাল ধরার পরে এখন আমরা ভালো চাল পাই।

টিসিবি কার্ডধারী শরিফুল ইসলাম বলেন, বর্তমানে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে ক্রয় করা ৫ কেজি করে চাল অতি ভালো মানের। এ চাল খাওয়ার উপযোগী। আগে যে চাল পাওয়া যাচ্ছিলো তা খাওয়ার অনুপযোগী ছিলো।

বিশেষ করে সেই চাল গরু ও হাঁস-মুগীকে খাওয়াতে হত। খারপার চাল বিতরণ বিষয়ে কেউ কথা বলতো না। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন মহতী কাজকে স্বাগত জানান।

আরও জানাযায়, এ পর্যন্ত খাদ্য গুদামে ৮০ মেঃ টন নিম্নমানের চাল সনাক্ত করা হয়েছে যা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বুঝিয়ে দেওয়া হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় জেলা খাদ্য নিয়ন্ত্রক-এর সাথে পরামর্শক্রমে ৮০ মেঃ টন উন্নত মানের চাল সরবরাহ করেছে।

উন্নতমানের চাল বুঝে পাওয়ার পর স্থগিত সকল সরকারি কার্যক্রম গত ৪ সেপ্টেম্বর পুনরায় শুরু করা হয়েছে।

এনিয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন উপজেলা প্রশাসন। তদন্ত কমিটি চাউলে মিশ্রণ ও নিম্নমানের চাল মজুদের সত্যতা পেয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক মুহাম্মদ রফিকুল ইসলামকে কারণ দর্শানো হয়েছে।

সূত্র মতে, ১৬ সেপ্টেম্বর রাতে রফিকুল ইসলামকে সিরাজগঞ্জের কাজিপুর সংযুক্তি মুলাধলীতে দেওয়া হয়েছে। নিরাপত্তা পহরি শাহজাহান আলম ও শ্রী বাবুল কুমারকে বগুড়ার খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে বদলী করা হয়েছে।

এবিষয়ে দুর্গাপুর উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমাকে শোকজ করা হয়ছিলো আমি তার যথাযথ উত্তর দিয়েছি। আমায় বদলি করা হয়েছে। ওই চাউল সম্পর্কে কিছু জানিনা।

৬০ মেট্রিক টন চাউল রিপ্লেস করা হয়েছে আরও বাকি ২০ মেট্রিক টন রিপ্লেস হবে। আমি শাস্তিযোগ্য কোনো অপরাধ করিনি চালগুলো অন্য গুদাম থেকে এসেছে।

দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইয়াসিন আলী জানান, উদ্ধার হওয়া চাউল সম্পর্কে কিছু জানিনা।

খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মুহাম্মদ রফিকুল ইসলাম তার দায়িত্ব ভালো চাউল বুঝে নেওয়া । তার ব্যর্থতার কারণে নিম্নমানের চাউল গোডাউনে ডুকেছিলো।

আমরা তা সন্তাক্ত করে রিপ্লেস করেছি। রফিকুল সহ মোট তিনজনকে বদলি করা হয়েছে। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর চিঠি দিয়েছি।

একটি সূত্রের মাধ্যমে খবর পেয়ে নিম্নমানের চাল জব্দ করা হয় বলে জানান দুর্গাপুরের ইউএনও সাবরিনা শারমিন। তিনি বলেন, ‘আমি দুই দিন আকস্মিক খাদ্যগুদাম পরিদর্শন করি। কিন্তু চালগুলো অন্য জায়গায় রাখায় শনাক্ত করতে ব্যর্থ হই। ২৬ আগস্ট আমি আবারও আকস্মিক পরিদর্শনে যাই এবং নিম্নমানের চাল জব্দ করি। তদন্ত কমিটি এর সত্যতা পাই। এ পর্যন্ত ৮০ মেট্রিক টন নিম্নমানের চাল শনাক্ত করে খাদ্য বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই চালের সরকারি মূল্য প্রায় ৪০লাখ টাকা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST