1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

বারাগোহাল মেরিট কেয়ার মিশনে ‘স্মরণে মননে বিশ্ব নবী’ পালন অনুষ্ঠান

  • প্রকাশ কাল বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়েছে

আসাদ আলী-কলকাতা

গত ৫ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১২ই রবিউল আউয়াল আমরা যাকে ‘ফাতেহা দোয়াজ দাহম’ বলে জানি অর্থাৎ ‘বারোর দোয়া’ এই তারিখে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেছিলেন। বিশ্ব নবীর প্রতি শ্রদ্ধা জানাতে উলুবেড়িয়ার বারাগোহাল মেরিট কেয়ার মিশনে ১২ ই রবিউল আউয়াল এর দিন ‘স্মরণে মননে বিশ্ব নবী’ শিরোনামে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত নবীজির আদর্শকে তুলে ধরতে ও ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশ ও আলোর পথে চলতে উৎসাহিত করতে উক্ত সংস্থা গজল, নজরুল গীতি, আবৃত্তি, কেরাত পাঠ ও বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক সম্পর্কিত আলোচনা একগুচ্ছ গঠনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। যেখানে ছাত্র-ছাত্রীসহ মিশনের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে রেজাউল হক, আনশারুল আব্বাস, শেখ শরিফুল ইসলাম, তনুশ্রী ঘোষ, জ্যোৎস্নারা সেখ, মাহমুদুল হাসান ও শকিমা খাতুন অংশগ্রহণ করেন । সাংস্কৃতিক শিক্ষক আব্দুল রকিব এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ‘রহমাতুল্লিল আলামিন’ শিরোনামে সংগীত পরিবেশনে সকলের মন জয় করেন। চতুর্থ শ্রেণীর ছাত্রী ময়মুনা ‘দ্য প্রফেট মোহাম্মাদ’ ইংরেজি বক্তৃতায় প্রশংসা পান। এছাড়াও সপ্তম শ্রেণীর দুই ছাত্রী খাদিজা আক্তার রেযায়ী ও নাদিয়া সুলতানা ‘রক্তাক্ত তায়েফ’ ও ‘শিশু নবী মুহাম্মদ’ শিরোনামে বক্তব্য রেখে শ্রোতাদের মুগ্ধ করেন। সংস্থার সভাপতি মুবাইদুল ইসলাম মোল্লা এবং সম্পাদক এম এম আব্দুর রহমান সাহেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটির পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন মিশনের অফিস সেক্রেটারি ঝুমা দাস। সম্পাদক এম এম আব্দুর রহমান সাহেব বলেন সাম্যবাদের আচার্য হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শে বিশ্বে জাতপাতহীন ও বর্ণ বৈষম্যহীন সমস্ত মানুষ এক অভিন্ন সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সবাইকে মিষ্টিমুখ করানো হয় সংস্থার পক্ষ থেকে।

 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST