1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান
শিরোনাম
কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার

ইতিহাসের স্তব্ধ আঙিনা

  • প্রকাশ কাল বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৫৯ বার পড়েছে


: ঊর্মি আক্তার মাইশা।

ঘন কালিমায় আচ্ছন্ন আকাশমণ্ডল,
শুষ্ক ধরণীর অন্তরালে নিস্তব্ধ রণক্ষেত্র।
নীরব প্রস্তরপ্রাচীরের অন্তঃস্থলে আজও ধ্বনিত হয়
রক্তধারার উষ্ণতা, মৃতদেহের মৌন আর্তনাদ।

যাহা ভূমি ছিল একদা শস্যশোভিত,
তাহা আজ লুণ্ঠনে নির্জন, নিঃস্ব।
যাহা নদী বাণিজ্য ও স্বপ্নের বাহন বহিয়া আনিত,
তাহার জলরাশি আজ লালিমায় রঞ্জিত,
রক্তক্ষয়ের ইতিহাসে আচ্ছাদিত।

বীরের গর্জন স্তব্ধ হইয়াছে শীতল তরবারির আঘাতে,
জননীর স্তনদুগ্ধ শুকাইয়া গিয়াছে আতঙ্কে,
তথাপি ইতিহাস স্থগিত নহে
সে গমন করে, নিশ্বাসে মিশিয়া থাকে,
ধূলি ও মানবছায়ার সহচরী হইয়া।
হে আগামীর সন্তান,
তুমি কি শুনিতে পাও অদৃশ্য সেই করুণ ধ্বনি?
যাহা পরাজয়ের বেদনা ও
অদম্য বীরত্বের নিশানাকে
একই মৃত্তিকায় সমাহিত রাখিয়াছে।

ইতিহাস কেবল বিজয়ের গাথা নহে
সে অশ্রুবিন্দুর, ক্ষুধার্ত শিশুর,
ভগ্ন গৃহের এবং রজনীজাগা প্রহরীরও সাক্ষ্য।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST