1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত
শিরোনাম

নেত্রকোণা আলোচিত পান্না ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলায় (৩) তিন জনের মৃত্যুদন্ড

  • প্রকাশ কাল সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬২৫ বার পড়েছে

আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ 
নেত্রকোণায় চাঞ্চল্যকর শিশু পান্নাকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় তিনজনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে নেত্রকোণা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও একলক্ষ টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ডক্টর এ কে এম এমদাদুল হক। 

আদালত সূত্রে জানা যায়,গত ২০১৭ সনের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরাকোনা রেলের পাশে থাকা রিকশা চালক লালচান মিয়ার ১৪ বছরের শিশু কন্যা পান্নাকে ডেকে নিয়ে পাশের মাছের ফিশারি খামারের ঘরে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরিবার সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খামার থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসলে আসামিরা পরিবারটিকে বিষয়টি ধামাচাপার জন্য হুমকি দিয়ে আসে। পরদিন সকালে শিশু পান্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পাশের আরেকটি পরিত্যক্ত ঘর থেকে। 

এ ঘটনায় পান্নার মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করলেও আসামীরা প্রভাবশালী হওয়ায় আত্মহত্যা বলে চালিয়ে দেয়। পরে দাফন করতে বাধ্য হয়। 

এ ঘটনায় আদালতের মাধ্যমে ঐ বছরের ১০ সেপ্টেম্বর কবর থেকে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর পুনরায় লাশ দাফন করা হয়। পরবর্তীতে এঘটনায় তিন অভিযুক্ত অপু, মামুন ও সুলতান মিয়াকে আটক করে পুলিশ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোঃ নূরুল কবীর রুবেল জানান,১৮ সনের ৫ এপ্রিল পুলিশ চূড়ান্ত চার্জশিট দাখিল করে। দীর্ঘ নয় বছর পর ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক উক্ত রায় দেয়। রায় ঘোষণাকালে তিনজন আসামিই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST