1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশ কাল সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭০ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২/২০২৪-২৫ অর্থবছরে উফসী রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনার কর্মসূচীর আওতায় ১ হাজার ৭ শত ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও আমন ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, উপ সহকারি কৃষি কর্মচারীদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ মাইনুল ইসলাম, মোঃ মোশরফ হোসেন, তানজিনা আক্তার, মোঃ হুমায়ূন কবীর, খাইরুল ইসলাম, মোঃ লিকটন মিয়া, মোঃ হাবিবুর রহমান, ফারহানা ইয়াসমিন, শাহিনুর আলম, নাদিরা সুলতানা, সিরাজাম মুনিরা ও মিজানুর রহমান রহমান প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া জানান, সরকারের উফসী রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনার কর্মসূচীর আওতায় কটিয়াদী উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে সর্বমোট ১ হাজার ৭ শ ২০ জন জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ব্রি ধান ৫১, ৫২, ৭৫, ৮৭, ১০৩, বিনা ধান ১৭, বিনা ধান ০৭ জাতের ৫কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার এবং ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST