1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
শিরোনাম

বাবাকে বৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে তরণীর মৃত্যু

  • প্রকাশ কাল বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পড়েছে

স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার

ময়মনসিংহের-নান্দাইল উপজেলায় বাবাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে হাসনা বেগম (২০) নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৬ এপ্রিল (বুধবার) দুপুর ২টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসনা বেগম ওই গ্রামের কৃষক নূরুল হকের মেয়ে। জানা গেছে, মাত্র ১০ মাস আগে তার বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে ফসলি জমিতে ধান কাটছিলেন হাসনার বাবা। হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠে বাবা ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হাসনা বাড়ি থেকে একটি পলিথিন নিয়ে দ্রুত মাঠের দিকে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST