1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ প্রধানমন্ত্রীর রাজনীতি: দেশ ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার কিশোরগঞ্জে জমি দখল ও খামার নির্মাণের অভিযোগ রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা
শিরোনাম
রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ প্রধানমন্ত্রীর রাজনীতি: দেশ ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার কিশোরগঞ্জে জমি দখল ও খামার নির্মাণের অভিযোগ রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

কটিয়াদীতে ইউএনও’র অফিসিয়াল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

  • প্রকাশ কাল সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন মহলের কাছে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার মঈদুল ইসলাম সর্বসাধারণকে বিভ্রান্ত না হয়ে সাবধানে থাকার জন্য সামাজিক গণমাধ্যমে একটি বিবৃতি প্রদান করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে যায়, গত সপ্তাহে আগের উপজেলা নির্বাহী অফিসারের বদলি হয়। এর পর থেকেই একটি প্রতারক চক্র ইউএনও’র অফিসিয়াল নম্বর ক্লোন করে বিভিন্নমহলের কাছে ফোন দিয়ে ইউএনও’রএর পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে। ইউএনও’র পরিচয় দিয়ে চাঁদা দাবি করার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায়, উপজেলা প্রশাসনকে জানানো হলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মাঈদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের সরকারি নম্বরে কল করে চাঁদা দাবি করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সাবধান থাকতে উপজেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জ, কটিয়াদী থানাকে অবহিত করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান, ইউএনও’র সরকারি নাম্বার ক্লোন করে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে, প্রতারকচক্রকে ধরতে আমরা অনুসন্ধান শুরু করেছি৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST