1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ প্রধানমন্ত্রীর রাজনীতি: দেশ ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার কিশোরগঞ্জে জমি দখল ও খামার নির্মাণের অভিযোগ রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা
শিরোনাম
রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ প্রধানমন্ত্রীর রাজনীতি: দেশ ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার কিশোরগঞ্জে জমি দখল ও খামার নির্মাণের অভিযোগ রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

বাজিতপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ কাল রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পড়েছে


মোহাম্মদ খলিলুর রহমান :-
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৯ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাজ্জাদুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক বাবু ইন্দ্রজিৎ দাস , বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, বাজিতপুর জামায়াতে ইসলামীর আমীর ডা ইয়াকুব আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম প্রমুখ ।
বক্তারা বলেন, এই বছর প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার বাহিনী ছাড়াও সিভিল আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিতে হবে, মন্দিরের সামনে প্রশাসন সহ জরুরী দপ্তরের মোবাইল নাম্বার পোস্টার ছাপিয়ে দিতে হবে।
তিনি দুর্গাপূজা চলার সময়ে দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
পূজা মন্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।
এ বছর বাজিতপুর উপজেলায় ৫৭টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। এখন মন্ডপগুলোতে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST