1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

বাজিতপুরে আন্দোলনে নিহতদের স্বজনদের অর্থ দিলেন জামায়াতে ইসলামী

  • প্রকাশ কাল সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৪১১ বার পড়েছে


মোহাম্মদ খলিলুর রহমান :-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের বাজিতপুরে নিহতদের পরিবারের স্বজনদের মধ্যে অর্থ সহায়তা করলেন বাংলাদেশ জামায়েত ইসলামী। উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের নিহত আব্দুল কুদ্দুস ও আয়মান রাহুল এর পরিবার কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ চার লক্ষ টাকা পরিবারের স্বজনদের কাছে এ অনুদান হস্তান্তর করা হয়।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের সামনে উক্ত সহযোগীতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. সামিউল হক ফারুকী, আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারী অধ্যাপক কাজী সাইফুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, বাজিতপুর উপজেলা জামায়াতের আমীর ডাঃ ইয়াকুত আলী, সেক্রেটারী ডাঃ মোবারক উল্লাহ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ । এ সময় শহীদ পরিবারের সদস্যসহ স্থানীয় জনপ্রতি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী বলেন “দেশ ও জনপদকে মুক্ত করতে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, তারা আমাদের জাতীয় বীর। এখন রাষ্ট্রীয়ভাবে এসব শহীদদের বীর হিসেবে ঘোষণা করা উচিৎ। জামায়াতের পক্ষ থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি খুনিদের বিচার অবশ্যই বাংলাদেশে হবে। ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা পরিচালনা করেছেন তাদের বিচার এদেশের মাটিতে হবে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের কার্যক্রম শুরু করেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আন্তর্জাতিক আদালতেও ইতোমধ্যে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার সব দোসরদের নামে মামলা হয়েছে। গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র জনতাকে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে ।‘’

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST