1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগলও কৃষি উপকরণ বিতরণ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
শিরোনাম

গফরগাঁওয়ে পতাকাবাহী মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩০১ বার পড়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় শান্তির শৃঙ্খলা ও নিরাপদ গফরগাঁও বিনির্মাণে এক বিশাল পতাকাবাহী মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়।

আজ ১৭ই আগস্ট শনিবার বিকেলে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা, সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক সাহেবের সুযোগ্য সন্তান মোঃ নাদিমুল হক এর নেতৃত্বে গফরগাঁও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেন ও বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়।

গফরগাঁওয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জানান।

গফরগাঁও পৌর শহর সহ উপজেলার সালটিয়া, যশরা, রাওনা, বাড়বাড়িয়া ও রসুলপুর ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোডাউন ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আর খাইরুল, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবু সাঈদ মাস্টার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়া বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দ থানা ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উক্ত পতাকা বাহী শোভা যাত্রায় অংশগ্রহণ করেন।

পরে দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, আন্দোলনের শহীদদের ও প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক সাহেবের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST