1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম
শিরোনাম

বরিশালে তিন উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪৩০ বার পড়েছে

তানজিমুন রিশাদ, বরিশাল::

চতুর্থধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলার তিনটি উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বুধবার (৫ জুন) রাতে বেসরকারি ফলাফলে তারা বিজয়ী হয়েছেন।

বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারজানা বিনতে ওহাব। উজিরপুরে চেয়ারম্যান হয়েছেন হাফিজুর রহমান ইকবাল এবং বানারীপাড়ায় গোলাম ফারুক।

বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বরিশাল জেলার একমাত্র নারী প্রার্থী ফারজানা বিনতে ওহাব। তিনি আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ৩৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন কাপ-পিরিচ মার্কা নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৩৭৯ ভোট। চার হাজার ১৯ ভোট বেশি পেয়ে বেসরকারি ফলাফলে জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারজানা বিনতে ওহাব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উজিরপুর উপজেলায় কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩১ হাজার ২৫৮ ভোট পেয়েছেন চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ সিকদার বাচ্চু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৪৬০ ভোট। দুই হাজার ৭৯৮ ভোট বেশি পেয়ে বেসরকারি ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বানারীপাড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি দোয়াত-কলম প্রতীকের গোলাম ফারুক ৩৪ হাজার ১৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলাদ হোসেন সানা পেয়েছেন ২৮ হাজার ৭৩১ ভোট। এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ তিন উপজেলায় ভোটগ্রহণ হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST