সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ এই প্রতিপাদ্যের ভিত্তিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।