স্টাফ রিপোর্টার : ১৮ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (BJS ) পরীক্ষা ২০২৫ এর চূড়ান্ত ফলাফল ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত হয়।
এতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদে সিভিল জজ / জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সাময়িকভাবে উত্তীর্ণ হন ঢাকা ধানমন্ডি থানা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফজলে রাব্বির আপন ছোট ভাই ফজলে রুহানি চুড়ান্ত ফলাফলে সুপারিশ প্রাপ্ত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও বিশ্বস্ত সূত্রে এমনকি ফেইসবুকের শুভেচ্ছায় জানাযায়, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের জিরারপাড় গ্রামের মোঃ ওমর ফারুক একজন গ্রাম্য পশু চিকিৎসক ও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী তার ছেলে ফজলের রুহানি ছাএলীগ নেতা ভাগ্নে বাবু কিশোরগঞ্জের ( পাকুন্দিয়া – কটিয়াদী ) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোঃ সোহরাব হোসেনের অন্যতম সহচর। গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফজলে রুহানির বড় ভাই ধানমন্ডি থানা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি ও বিএম মারুফের ছিল একচ্ছত্র রাজত্বের তথ্যও রয়েছে। তাছাড়া ধানমন্ডি থানা ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা বি এম মারুফ ও ফজলে রাব্বি ঢাকার উত্তর ও দক্ষিণের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হৃদয় ও জুবায়ের এর সাথে ছিল ঘনিষ্ঠতা। সেই সুবাদে ধানমন্ডি এলাকা ছিল তাদের দখলে। এদিকে আরো জানা গেছে , ফজলে রুহানি স্থানীয় জিরারপাড় দাখিল মাদ্রাসার একজন শিক্ষার্থী ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত থাকাকালীন ছাত্রলীগের একজন তুখোর কর্মী ছিলেন তিনি। সেখানে ছিল তার বলিষ্ঠ নেতৃত্ব।
সেই পরিবারের একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সাময়িকভাবে উত্তীর্ণ হওয়ায় আলোচনা, সমালোচনা ও শুভেচ্ছা বিনিময়ের পোস্ট নিয়ে অনেকটা ব্যাপক আলোচনা চলছে।
এ বিষয়ে লোহাজুরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
মোঃ মোবারক হোসেন বলেন, আওয়ামী লীগের পরিবারের সদস্য ফজলে রুহানী সে জজ পরীক্ষা উক্তীর্ন শুনছি এবং এলাকায় অনেক আলোচনা চলছে ।
কটিয়াদি ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন আমি কোন তদন্তের কাগজ পএ পায়নি।