1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম কটিয়াদীতে ছাত্রলীগ নেতার ভাই সিভিল জজে উত্তীর্ণ ফেইসবুকে শুভেচ্ছার ছড়াছড়ি
শিরোনাম

তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়েছে

আমিনুল ইসলাম রিপন :

কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৯৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মারুফ আকন্দ। অভিযানে সার্বিক সহযোগিতা করে তাড়াইল থানা পুলিশ।

অভিযানকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে কাজলা শিবিরের বাজার থেকে ১৫টি চায়না দুয়ারি/রিং জাল জব্দ করা হয়। এসব জালের দৈর্ঘ্য প্রায় ২৭০ মিটার,যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।এ ছাড়া অভিযান চালিয়ে একই এলাকা থেকে প্রায় ৭ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। সব মিলিয়ে অভিযানে প্রায় ৯৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

অভিযানের পর জব্দ করা নিষিদ্ধ জাল এলাকার একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের চায়না দুয়ারি ও কারেন্ট জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। মৎস্য কর্মকর্তারা জানান,এসব নিষিদ্ধ জালে মাছের পাশাপাশি নির্বিচারে ছোট মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

অভিযানের মাধ্যমে নিষিদ্ধ জাল ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি স্থানীয়দের মাঝে স্পষ্ট হয়েছে। একই সঙ্গে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র ও জলজ সম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

উপজেলা মৎস্য দপ্তর জানিয়েছে,দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST