1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫ এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ
শিরোনাম
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫

পিকআপ-মাদক’সহ ২ জনকে আটক করেছে র‍্যাব-৭

  • প্রকাশ কাল শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩০৬ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ

র‌্যাব-৭ চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে জোরারগঞ্জ হতে ৩০ কেজি গাঁজা এবং ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক; মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ।

১০ মে রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টার এলাকার পাকা রাস্তায় চেকপোষ্ট ও গাড়ী তল্লাশী করে আসামিদের আটক করে। আটক আসামি ১। মোঃ তুহিন (৩৮), পিতা-মৃত নুরউদ্দিন, সাং-মুনসুরাবাদ, থানা-আকবর শাহ, জেলা-চট্টগ্রাম এবং ২। মোঃ সোহেল (২৮), পিতা-মোঃ সিরাজ, সাং-নীলকমল, থানা-দুলারহাট, জেলা- ভোলা।

আটকের সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামিদের আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদে কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে আসছে। উক্ত তথ্যে
মাদক কারবারিদের আটক করে।

আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীতে বিশেষ কৌশলে রক্ষিত দুইটি প্লাাস্টিকের বস্তায় ৩০ কেজি গাঁজা এবং ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদসহ মাদক পরিবহনের ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

জানা যায়,আটক আসামিরা তারা দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা, ফেন্সিডিল) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৫ লক্ষ ৫০ হাজার টাকা। আটক আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST