1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

লিবিয়া থেকে ফের ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া থেকে

দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় বেনগাজী থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। তারা ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ভোর ০৪:০০ ঘটিকায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে (UZ222) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে। প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের মধ্যে ১২ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম এর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দূতাবাস নিয়মিতভাবে ডিটেনশন সেন্টার পরিদর্শন করছে এবং আটক বাংলাদেশীদেরকে আউটপাস প্রদানসহ প্রয়োজনীয় আইনগত সহায়তা করছে। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদেরকে পর্যায়ক্রমে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST