1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য ব্র্যাকের উদ্যোগে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ব্র্যান্ড ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন ডিভিশনের মিটিং তাড়াইলে পুলিশের অভিযানে ২৭ মামলার আসামিসহ গ্রেফতার-৪ লিবিয়ার ভুমধ্যসাগর উপকূলে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ খালি চেয়ারটার নাম বাবা এই সরকার জনগণের সরকার, বিনা ভোটের সরকার নয়— এমপি জালাল উদ্দিন মসজিদে দানের টাকায় জাল নোট, সাংবাদিক পরিচয়ে ধামাচাপার চেষ্টা; আটক ১,
শিরোনাম

ভৈরব থেকে সিলেট অভিমুখে বিএনপি’ র রোডমার্চ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পড়েছে

নূরুন্নাহার নূর :-

আজ ২১ শে সেপ্টেম্বর বেলা ১১ টার ভৈরব বাসস্ট্যান্ডের উদ্বোধনী সমাবেশের পর প্রায় ১৬০ কিলোমিটারের সুদীর্ঘ সিলেট অভিমুখে রোডমার্চ শুরু করে বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশের বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন। চেয়ার পারসন উপদেষ্টা ফজলুর রহমান। যুগ্ন মহা সচিব খাইরুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স,যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।
এদিকে রোডমার্চ শুরু হওয়ার আগেই ভৈরব বাসস্ট্যান্ডের আশপাশের এলাকায় লোকারণ্য পড়ে যায়।বহু লোকজনের ঢল নেমে আসে এই এলাকায়।
অনেক নেতাকর্মী ও সাধারণ জনগণ নিয়ে বাইক,মাইক্রো,ট্রাক,বাস করে রওয়ানা দেন ভৈরব ব্রীজ আশুগঞ্জ পেরিয়ে সিলেটের উদ্দ্যেশ্যে। ব্রাহ্মণবাড়িয়ার মোড়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোর ও মৌলোভীবাজার শেরপুরে তিনটি পথসভার কথা বললো বিএনপি।
‌পরবর্তীতে সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে সমাপনী মিটিং হবে বলে জানা যায়।
এখানেও বক্তব্য রাখেন বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ এবং সিলেটের স্থানীয় নেতা কর্মীরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST