1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা
শিরোনাম
হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ কুলিয়ারচরে ৬ আসামী গ্রেফতার কেন্দুয়ায় বিএনপির নেতা ও ছাত্রদলের সভাপতির ওপর হামলা কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস

ঠাকুরগাঁওয়ে ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর

  • প্রকাশ কাল সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৯৭ বার পড়েছে

মোঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জেলায় আরও ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর। ৭ আগষ্ট সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, মজিবর রহমান খান, শাহীন ফেরদৌস, সামসুজ্জুহা প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান জানান, ঠাকুরগাঁও জেলায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) মোট ৭৫১ ভূমিহীন ২ শতক করে জমি ও ১টি করে ২রুম বিশিষ্ট গৃহ পাবেন। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫৫০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৩৪৩টি, পীরগঞ্জ উপজেলায় ৩৫৩ টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ১৯৮টি ও রাণীশংকৈল উপজেলায় ৩৭০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে ২১০টি। মুজিববর্ষ উপলক্ষে আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের ৭৫১টি সহ সারাদেশে একযোগে ২২ হাজারের বেশি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মানুষদের জন্য জমি ও নতুন ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST