1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
এলো প্রাণের ভাষার মাস মাদকাসক্তি তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটিঃ চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান ময়মনসিংহে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ আসন্ন নির্বাচন ও জনগণের প্রত্যাশা সার্বভৌমত্ব রক্ষা এবং গনতন্ত্র রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ – সোহেল হোসেন কায়কোবাদ ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায় -ডেপুটি জেলার বরখাস্ত দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, ঐতিহাসিক জনসভায় নির্বাচনী অঙ্গীকার কিশোরগঞ্জ সদর–হোসেনপুরে ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক: মাজহারুল ইসলামের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময়

অমায়িক তুমি

  • প্রকাশ কাল রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩২৫ বার পড়েছে

উৎসর্গ ইমরান শিকদার ক


কলমে-নূরুন্নাহার
তারিখ-১৯-০৭-২০২৩

অমায়িক এক চেহারা তোমার
‌‌মিষ্টি মুখের হাসি,
অধিকাংশ জনেই বলে যে
তোমায় ভালোবাসি।

কি চমৎকার লাগে তোমার
মিষ্টি মধুর গান,
দ্রুত থেকে দ্রুত গতিতেই
বাড়ুক তোমার মান।

কত শত দর্শক পাগল আজ
তব মধুর সুরে,
তোমার ই লাইভ শুনতে সবাই
সদা পিছে ঘুরে।

আবেগ ঘন কণ্ঠে যখন ই
কবিতা করো পাঠ,
মনে হয় তখন শিশুই আছো
বয়স তোমার আট।

সেদিন তোমায় দেখলাম ভালো
নাট্যকার ও বটে,
সীমা হীন এক মেধাও আছে
তব ছোট্র ঘটে।

ছোট্ট মাথায় তোমার গুণের
কি করবো বিবৃতি,
এমন সাহস নাই যে তোমায়
করিবো আবৃত্তি।

সব মিলিয়ে তুমি বহু গুণী
তাইতো বাসি ভালো,
দোয়া করি তব সংসারের
ফুটুক সদা আলো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST