1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে বিএনপি নেতা মবিনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবকের ১ বছরের কারাদণ্ড নান্দাইলে ২০ অস্বচ্ছল নারী প্রশিক্ষণ শেষে পেলেন সেলাই মেশিন কিশোরগঞ্জে হাঁসের খামারি নয়নের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম’-এর নবীন বরণ কুলিয়ারচরে চাঁদাবাজির প্রতিবাদে ষড়যন্ত্র,নারী শিশু আটক,আসামি পলাতক,ফের গ্রেফতার, ওসি ক্লোজ মৃত্যুর আগে বাঁচতে চেয়েছিল ফিরে যেতে চেয়েছিল তার স্ত্রী সন্তানের কাছে আকুতি শক্ত ভিত্তি তৈরি করেই কাজ বন্ধ- সরিষাবাড়ীর সড়কে দুর্ভোগের শেষ কোথায় ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানা: বিএসটিআইয়ের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফখর আলম খান
শিরোনাম

কিশোরগঞ্জে হাঁসের খামারি নয়নের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা এলাকায় হাঁসের খামার পরিচালনায় বাধা, অকথ্য ভাষায় গালিগালাজ, লোহার রড দিয়ে মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নয়ন (৩০), পিতা মোঃ আঃ ছাত্তার, ভাস্করখিলা (মাথার বাড়ী) এলাকার বাসিন্দা, কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, নয়ন তার বাড়ির সামনে পৈত্রিক ১০ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে হাঁসের খামার পরিচালনা করে আসছেন।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে খামারের পশ্চিম পাশে অভিযুক্তদের পত্তন রাখা জমির আইল দিয়ে খামারের হাঁস নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত মোঃ মস্তুফা (৩৫) ও মোঃ শুভ (২২) তাকে বাধা দেন। অভিযোগকারী আরও দাবি করেন, ওই জমির আইল দিয়ে নেট দেওয়ার সময়ও অভিযুক্তরা তাকে বাধা দেন। এ নিয়ে প্রতিবাদ করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ১ নম্বর অভিযুক্ত লোহার রড নিয়ে তাকে মারতে এগিয়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন বলে অভিযোগকারী জানান।অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ওই জমির আইল দিয়ে হাঁস চলাচল করতে ও নেট দিতে দেবেন না বলে হুমকি দেন। পাশাপাশি খামারে গেলে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।এ ছাড়া অভিযোগকারী দাবি করেন, বিষ প্রয়োগ করে তার খামারের হাঁস মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং এতে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার হাঁস মারা গেছে।এ ঘটনায় নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করেছেন মোঃ নয়ন।তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST