এমদাদুল হক
একটু পানি দাও শেষ নিঃশ্বাস ত্যাগের আগে ফয়সালের আকুতিতেও মন গলেনি পাষন্ডদের
কোন দেশে বাস করছি আমরা চোর সন্দেহে নির্মম নির্যাতন করে নিরপরাধ একজন মানুষ কে হত্যা করা হলো।
মৃত্যুর আগে এই যুবকের চাহনি বলে দেয় হয়তো সে একটু বাঁচতে চেয়েছিল হয়তো বলার চেষ্টাও করেছিল আমি চুরি করিনি আমাকে বাঁচাও হয়তো মৃত্যুর আগেও ৮ মাসের অন্তঃসৃস্তার স্ত্রী কথা চার বছরের ছেলের কথা মনে করেছিল ফয়সাল
স্থানীয়রা জানিয়েছেন কক্সবাজার মহেশখালীতে ফয়সালকে চোর সন্দেহে আটক করে তাকে মারধর করা হয়।
ফয়সালের বাবা-মা স্ত্রী ছোট্ট সন্তান ছিল -ছিল মায়ের গর্ভে অপেক্ষামান আরেকটি প্রাণ। আজ সেই সন্তানটি পৃথিবীতে এসে বাবাকে আর কোনদিন দেখতে পাবে না।
সে অপরাধী হলে তার বিচার হতো আইনের হাতে। কিন্তু একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কোনো মানুষের নেই। সবচেয়ে কষ্ট হয় এই ভেবে একজন মানুষের আর্তনাদ শুনেও যদি আমাদের বিবেক জেগে না ওঠে তাহলে আমাদের ভিতরে বেঁচে থাকা মানবিকতাটুকু কোথায়?
গাছা থানার প্রেস ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম বলেন
এই হত্যার বিচার হতে হবে -জড়িত প্রত্যেকের বিচার শুধু একজনকে আটক করেই যেন এই ঘটনা থেমে না যায়।
আজ ফয়সাল নেই কিন্তু তার রেখে যাওয়া শূন্যতা তার পরিবারকে সারা জীবন বয়ে বেড়াতে হবে